বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি তাকে দেওয়া হয় বলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
চিঠিতে জানানো হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। এরপর ২৫ আগস্ট তাকে ২৪ ঘণ্টার অতিরিক্ত সময় দেওয়া হয়। তবে মঙ্গলবার (২৬ আগস্ট) দেওয়া তার লিখিত জবাবকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে দল।
তবে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক পদক্ষেপ না নিয়ে, তার দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালার ক্ষতি না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে—সে বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে।
মতামত দিন