রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াত ঘরে ঘরে গিয়ে “বেহেশতের টিকিট” বিক্রি করছে: বরকত উল্লাহ বুলু।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সোমবার (২৪ আগস্ট) জামায়াতের নির্বাচনী প্রচারণা কঠোরভাবে সমালোচনা করেছেন।

তিনি বলেন, কেউ যদি বিএনপি “প্রশাসন দখল করছে” বলে মন্তব্য করে, তাদের উদ্দেশে আমি প্রশ্ন তুলতে চাই—প্রশাসন কারা দখল করেছে? বরকত উল্লাহ বুলু এ প্রসঙ্গে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা অন্যান্য দলের চাঁদা সংগ্রহ হলে তা ‘ডোনেশন’ হিসেবে গণ্য হয়।

কিন্তু জামায়াত ব্যাংক, বীমা বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ পাকাপাকিভাবে নিতে সক্ষম হয়েছে সেটাকে বলা হয় পুনরুদ্ধার। আর বিএনপি যদি সামান্য অর্থ সংগ্রহ করে, তা চাঁদাবাজি হিসেবে দেখানো হয়।

বুলু আরও বলেন, জামায়াত কর্মীরা মহিলা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জানাচ্ছে, তাদের নির্বাচনী সমর্থন করলে বেহেশতে যাওয়া সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, এমন বক্তব্য দেওয়া মুসলমানদের পক্ষে নয়, কারণ কে বেহেশতে যাবে বা কে দোজখে যাবে তা একমাত্র আল্লাহ নির্ধারণ করবেন।

দলের আমির ডা. শফিকুর রহমানকে উল্লেখ করে বুলু বলেন, একবার তাকে বলেছিলাম, জামায়াতের নেতারা আপনাকে সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়েছেন। আমাদের জন্য দোয়া করুন যেন বাংলাদেশ বহির্শত্রুর হুমকি থেকে রক্ষা পায় এবং আমরা সঠিক পথে চলতে পারি।

মতামত দিন