রাজনীতি
ছবি: সংগৃহীত

বামপন্থী কি ডানপন্থী,নারীর বিরুদ্ধে স্লাটশেমিং রাজনৈতিক দ্বিচারিতা নয়: হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন—বিএনপি, এনসিপি, বামপন্থী, ডানপন্থী বা দলবিহীন—তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে স্লাটশেমিং করার অধিকার কাউকে নেই।

আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। অনেক সময় এই ঘৃণার চর্চা আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই; যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, অন্যদিকে নারীর রাজনৈতিক মতের বাইরে গেলে তার চরিত্রে আঘাত হানে।” তিনি উল্লেখ করেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্তা শারমিন, উমামা ফাতেমা, তাজনুভা জাবীন ও মানসুরা আলম– কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন।

এনসিপি নেতা আরও বলেন, কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা এবং  বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া—এই দ্বিচারিতা আমাদের রাজনীতিকে কুরুচিপূর্ণ করে এবং নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। তিনি জোর দিয়ে বলেন, এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো ‘নরমালাইজড রেসপন্স’ নয়, এটি জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে।


হাসনাত নিজেও শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মতামত দিন