সীমানা শুনানিতে বিএনপির রুমিন ফারহানা প্রতিনিধি ও এনসিপি প্রতিনিধিদের সংঘর্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার আসন সীমানা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে উত্তেজনা ছড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে বিএনপির রুমিন ফারহানা ও তার সমর্থক দলের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর নেতৃত্বাধীন প্রতিনিধিদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এদিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তি শুনানি হয়। শুনানিতে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির খসড়া প্রস্তাবের পক্ষে মত দেন। অন্যদিকে কয়েকজন অংশগ্রহণকারী ওই খসড়ার বিরোধিতা করে বলেন, বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হলে উপজেলা ভাঙনের শঙ্কা তৈরি হবে। তারা উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান।
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস নিয়ে প্রথম দিনের শুনানি কুমিল্লা অঞ্চলের আবেদন দিয়ে শুরু হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এসব শুনানি চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
মতামত দিন