রাজনীতি
ছবি: সংগৃহীত

নতুন সংবিধান ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আখতার হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, টেকসই পরিবর্তন আনার জন্য নতুন সংবিধান প্রয়োজন, যা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি জানিয়েছেন, যদিও এই পথেই দেশ এগোতে পারে, কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন, যা রাজনৈতিক অস্পষ্টতা সৃষ্টি করছে।

আখতার হোসেন বলেন, “মৌলিক সংস্কারের রূপরেখায় বারবার গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। নির্বাচন যে কোনো সময় আয়োজন করা সম্ভব, তবে এর ধরন নির্দিষ্টভাবে নির্ধারণ করা জরুরি। ফ্যাসিবাদী সংবিধান অনুযায়ী নির্বাচন হলে আবারও স্বৈরাচার উত্থান ঘটতে পারে। তাই নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন করা প্রয়োজন, নাহলে গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব হবে না।”

তিনি আরও মন্তব্য করেন, জুলাই সনদ ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। বিএনপি সংস্কারের প্রতি কতটা আগ্রহী তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। “নতুন সংবিধানে যদি সংস্কারের  প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়, তা কোর্টে চ্যালেঞ্জ করা সম্ভব হবে না,” বলেন আখতার হোসেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “সনদে ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার আশায় সবাই আশাবাদী ছিল। কিন্তু বাস্তবায়নের ধাপ ও সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সংক্রান্ত বিষয় পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে টেকসই সংস্কার সম্ভব হবে না।”

মতামত দিন