রাজনীতি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ থেকে একযোগে ছয় নেতার পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় আওয়ামী লীগের ছয়জন নেতা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য নিয়ামত খান, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ড সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ-সমর্থিত নেতা জয়ন্ত সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিয়ামত খান জানান, ২২ আগস্ট থেকে তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যদিও রাজনীতি থেকে সরে দাঁড়ালেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন বলে জানান তিনি।

মতামত দিন