রাজনীতি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফরের পর চার দিনের চীন সফরে যাবেন নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য তিনি চীন যাবেন।

এই সফরে তিনি আট সদস্যের এনসিপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। কূটনৈতিক সূত্র জানায়, ২৬ আগস্ট ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেবে দলটি এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

সফরের আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সফরের সফলতা কামনা করেন। নাহিদ ইসলাম ও এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, সফরটি বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার সুযোগ হবে।

মালয়েশিয়া সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলোচনা করবেন। সফরের একটি অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি।

মালয়েশিয়ায় একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে ৩০০-এর বেশি প্রবাসী  বাংলাদেশি অংশগ্রহণের আশা করা হচ্ছে। এতে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসীরা উপস্থিত থাকবেন।

মতামত দিন