রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জমা দিলো।

নিজেস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (২২ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জুলাই সনদের খসড়া পর্যালোচনার ভিত্তিতে তাদের মতামত জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মতামত দাখিল করা হয় দুপুরে।

এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। বিএনপি, জামায়াতে ইসলামি, জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল গত সপ্তাহে নিজেদের মতামত কমিশনের কাছে দাখিল করেছে।

এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মোহনগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো আপোষ করবে না। তিনি বলেন, দলের আদর্শ মেনে চলা, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করা প্রত্যেকের দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচনের কঠিন পথে দলের ঐক্য বজায় রাখা অপরিহার্য।

মতামত দিন