রাজনীতি
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় তিনদিনের সফরে থাকবেন। এই সফর আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া শাখা।

সফরের সময় নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনা করবেন। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

এছাড়াও একটি বিশেষ পাবলিক সমাবেশ আয়োজন করা হয়েছে, যেখানে ৩০০-এর বেশি প্রবাসী অংশগ্রহণ করবেন। নাহিদ ইসলামের দেশে ফেরার তারিখ নির্ধারিত হয়েছে ২৫ আগস্ট।

মতামত দিন