রাজনীতি
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষ অন্য রাজনৈতিক দলগুলোকে ততটা ভালোবাসে না যতটা বিএনপিকে ভালোবাসে : দুলু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের মধ্যে অনন্য বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ অন্য রাজনৈতিক দলগুলোকে ততটা ভালোবাসে না যতটা বিএনপিকে করে।

তাঁর মতে, বিএনপির প্রতি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নেতাদেরও আস্থা রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দুলু এসব মন্তব্য করেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আরও যোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং গণতন্ত্র সমুন্নত থাকবে।

তিনি তারেক রহমানের রাজনীতিকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও বিশ্ব পর্যায়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। দুলু মনে করেন,  ভবিষ্যতে তারেক রহমান ও খালেদা জিয়ার সমতুল্য নেতৃত্ব আর জন্ম নেবে না।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার। এতে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতামত দিন