যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি।
নিজেস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (১৮ আগস্ট) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দলের পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।

মতামত দিন