আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী।
সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারীর নবগঠিত বিএনপি কমিটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর রিজভী এই দাবি করেন।
রিজভী বলেন, “ফেব্রুয়ারিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।বর্তমান প্রশাসন যাতে আওয়ামী লীগের প্রভাবমুক্ত থাকে, তা নিশ্চিত করতে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের সরাতে হবে।”
তিনি নির্বাচনী পদ্ধতি নিয়ে মন্তব্য করে বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। পিআর পদ্ধতি বাংলাদেশে কার্যকর হবে না এবং যারা এটি চাপিয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন থেকে যায়।”
রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুষ্ঠু প্রতিনিধিত্ব থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হয় এবং সুষ্ঠু শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।”

মতামত দিন