বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে: তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র, মৌলিক অধিকার এবং জবাবদিহিতা মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই।
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যেন চরমপন্থি ও মৌলবাদের গৃহে পরিণত না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মালিকানার একমাত্র দাবিদার হলো নাগরিকরা। তাই মানুষের ভোটাধিকারের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, জবাবদিহিতামূলক অবস্থা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, যা কেবল ভোটের অধিকার রক্ষার মাধ্যমে সম্ভব। এছাড়া তিনি স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যের প্রতিধ্বনি উচ্চারণের গুরুত্ব উল্লেখ করেন।
মতামত দিন