ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক।
নিজেস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
এসময় নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীকে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য কাজ করার প্রতিজ্ঞা জানান।
মতামত দিন