রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াত ও এনসিপি চান না এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক: রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে নতুন করে ষড়যন্ত্র চলছে। তার মতে, জামায়াত ও এনসিপি চান না এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

শনিবার (১৬ আগস্ট) নাটোরের ভূষণগাছায় চারদিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রুহুল কুদ্দুস বলেন, “এনসিপি ও জামায়াত মনে করছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তাই সকলের উচিত একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ  হওয়া এবং যে কোনো চক্রান্ত রুখে দেওয়া।”

এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভূষণ গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক এবং সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতামত দিন