রাজনীতি
ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভূমিকায় অক্ষম: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভূমিকায় অক্ষম থেকে গণশত্রুতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে সাধারণ মানুষ ও নারীরা বিভিন্ন মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন।

এ্যানি বলেন, জুলাই আন্দোলন ৫ আগস্টে শেষ হয়েছে এবং শেখ হাসিনা দেশ পরিচালনায় ব্যক্তিগত প্রতিশোধ ও স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের বর্বর শাসন ও দুর্নীতির কারণে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন