রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শঙ্কা থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত জনমনে সংশয় থাকবে। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি নেতাকর্মীদের সতর্ক করেন, ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে।

একই দিনে প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যদি  নির্বাচন সুষ্ঠু না হয়, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কের সাথে যুক্ত হবে। ফারুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার রক্ষায় পদক্ষেপ নেবে এবং আল্লাহ ছাড়া কেউ ধানের শীষ প্রতীকের পথে বাধা দিতে পারবে না।

মতামত দিন