রাজনীতি
ছবি: সংগৃহীত

আজ ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী।

নিজেস্ব প্রতিবেদক:

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা সপরিবারে নিহত হন।

হত্যাযজ্ঞে প্রাণ হারান তাঁর স্ত্রী, দুই ছেলে, শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠজন। মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

গত বছরের মতো এবারও দিবসটি পালিত হলেও রাজনৈতিক পরিবেশ ভিন্ন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার দেশে নেই। ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যান, রায়টকার এবং ব্যারিকেড মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কারণে পাঁচজনকে আটক করা হয়েছে।

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করা হয়েছে। তবে দলটির যাবতীয় কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। রাত ১২টার দিকে শুক্রাবাদ মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে; পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক।

মতামত দিন