রাজনীতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া বর্তমানে গুলশানের ‘ফিরোজা’ বাসায় অবস্থান করছেন।

দলের নির্দেশনায় জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে না। তবে সুস্থতা ও দীর্ঘায়ু  কামনায় ঢাকাসহ দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান হয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দীর্ঘ এবং বৈচিত্র্যপূর্ণ। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত  হন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া করোনা পরিস্থিতি এবং অন্যান্য শর্তে পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে মুক্তি পান।

বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণের পর গুলশানের বাসায় অবস্থান করছেন।

মতামত দিন