রাজনীতি
ছবি: সংগৃহীত

গুলশানে চাঁদাবাজিতে কোনো উপদেষ্টা জড়িত কি না খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনার পর, কোন উপদেষ্টা এতে জড়িত ছিলেন কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন।


সালাহউদ্দিন বলেন, “যদি এই ঘটনার তদন্ত সঠিকভাবে না হয়, তবে উপদেষ্টাদের ব্যাপারে আরও প্রশ্ন উঠতে পারে। জনগণের সামনে সত্য উদঘাটন করা জরুরি।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর বিভ্রান্তিকর মন্তব্য এড়ানো উচিত। যারা নির্বাচনে বাধা বা বয়কটের চেষ্টা করবেন, তারা জাতীয় রাজনীতিতে স্থায়ীভাবে পিছিয়ে পড়বেন।

ঘটনার প্রেক্ষিতে, সম্প্রতি গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র  সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বীকারোক্তি দিয়েছেন। ওই ভিডিওতে তিনি উল্লেখ করেন, ভোরে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছিল।

তবে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে, অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেছেন যে, বিএনপির নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করেছেন।

মতামত দিন