রাজনীতি
ছবি: সংগৃহীত

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করেছেন জামায়াতে ইসলামের আমির।

নিজেস্ব প্রতিবেদক:

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করেছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেওয়া  এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে  পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা অবহেলার কারণে আল্লামা সাঈদী ইন্তেকাল করেন।

অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হলে কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করেননি।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় জানাজার আয়োজন করতে না পারায় লাখ লাখ তৌহিদী জনতা এগিয়ে এসেও পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ব্যবহার করে। শেষপর্যন্ত তাঁর লাশ পিরোজপুরের বাড়িতে নিয়ে গিয়ে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে দেশের-বিদেশে কুরআনের তাফসির ও ইসলামী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। তার বক্তৃতা ও ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রচুর শেয়ার হচ্ছে এবং মানুষ তার শিক্ষায় প্রেরণা পাচ্ছেন। তিনি জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাবে।

জামায়াতের আমির বলেন, আল্লামা সাঈদী ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর। তিনি সারাজীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করেছেন। যদিও তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন, তার কর্মপন্থা এখনো আমাদের মধ্যে বেঁচে আছে। এই পথ ধরে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক মর্যাদা সম্পন্ন একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জন সম্ভব হবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান শেষমেষ আল্লামা সাঈদীর জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং দেশবাসীকে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

মতামত দিন