মানহানি মামলা নিয়ে সরজিস আলমের অভিযোগ: ‘অন্যায়ের প্রতিবাদ করলে মামলা হয়’।
জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার ওপর মানহানি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ তোলেন।
সারজিস আলম বলেন, “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিছু ব্যক্তি ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন, যাদের কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই। আমরা অন্যায়ের প্রতিবাদ করলে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়। আশা করি বিএনপি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কথা বলেননি জানিয়ে বলেন, “মিডিয়া যেকোনো সময় ৫ আগস্টের আগের রূপ দেখাতে পারে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকা এক ব্যক্তির মাধ্যমে বৈঠক হয়েছে। আমরা চ্যানেলের মালিকের নাম দেখে চুপ থাকব না।”
বাদী ও মামলার বিষয়ে বলেন, “যে বাদী মামলা করেছেন তার আমলনামা বের করার দাবি জানাই। কেঁচো খুঁড়তে গেলে সাপ বের হতে পারে।”
উল্লেখ্য, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মানহানি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মতামত দিন