রাজনীতি
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমানের মৃত্যুতে শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়ে অস্পষ্টতা: গয়েশ্বর চন্দ্র রায়।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর  সঙ্গে শেখ হাসিনার কোনো হাত রয়েছে কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্টনে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।

এদিকে, বনানীতে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো যদি দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকত, তবে তার অকাল মৃত্যু হতো না। তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রুহুল কবির রিজভী সরকারকে চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।


মতামত দিন