রাজনীতি
ছবি: সংগৃহীত

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার ১০ কোটি টাকার মানহানি মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০  কোটি টাকার মানহানি মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। সাংবাদিক  তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এই  মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন দাখিল করেন তানভীর সিরাজ।

আবেদনে তিনি উল্লেখ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম না জেনে ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি আরও জানান, এরই মধ্যে জিএমপি কমিশনার তদন্তে হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাননি। তাই দলের নির্দেশনায় তিনি এ মামলা করেছেন এবং ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।

মতামত দিন