রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট দিয়ে হুমকি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য খালিদ হাসান মিলুকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা এবং চিরকুট দিয়ে জ্বালাও-পোড়াও ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শনিবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য  সৃষ্টি হয়।

ভুক্তভোগী খালিদ হাসান মিলু জানান, বাড়ির সামনে কাফনের কাপড় ও ‘প্রস্তুত হ রাজাকার, বাপ-মায়ের দোয়া নে, তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট পড়ে ছিল। তিনি আশঙ্কা করছেন এই হুমকি ও আগুন লাগানোর চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনও এভাবে আমাদের হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। আমরা থানায় জিডি করব এবং কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

স্থানীয়রা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ কামনা করছেন।

মতামত দিন