রাজনীতি
ছবি: সংগৃহীত

বিপ্লবের পর দ্রুত গণতন্ত্র ফিরলে আসবে স্থিতিশীলতা: আমীর খসরু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব দেশ বিপ্লবের পর দ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসেছে, সেসব দেশে স্থিতিশীলতাও তত দ্রুত প্রতিষ্ঠিত হয়েছে। তবে বললেন, যদি জোরপূর্বক পরিবর্তন আনার চেষ্টা করা হয়, তাহলে সেটি দীর্ঘস্থায়ী হবে না।

রোববার (১০ আগস্ট) রাজধানীর সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক বছরের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করতে চান, তাদের অবশ্যই জনগণের সমর্থন ও ম্যান্ডেট নিতে হবে। তিনি বলেন, বিএনপি প্রস্তুত প্রথম দিন থেকেই একটি কার্যকর সরকার গঠন ও পরিচালনার জন্য।

অন্তর্বর্তী সরকারের সাফল্য বা ব্যর্থতা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি, তবে বলেন, এই সরকার মূলত একটি পরিবর্তনকালীন সরকার যার প্রধান কাজ হলো জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে  দেওয়া।

সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ও দর্শন রয়েছে; তাই সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়।

মতামত দিন