রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন: তরিকুল ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেছেন, শুধু কক্সবাজার নয়, দেশের নানা অঞ্চলে এনসিপির  শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধাপে ধাপে মিডিয়া ট্রায়াল চলছে। রবিবার (১০ জুলাই) রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তরুণ নেতাদের স্বীকৃতি দিতে নারাজ এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা চালাচ্ছে। তরুণ নেতৃত্বের অবাধ স্রোত না থাকলে, বাংলাদেশে পরিবর্তনের গতি থেমে যাবে উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তরিকুল ইসলাম আরও জানান, তারা গতানুগতিক রাজনীতি থেকে মুক্ত হয়ে যুবসমাজের জন্য শক্তিশালী একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে। ১২ আগস্ট যুব ইশতেহার প্রকাশের কথাও তিনি জানান।

মতামত দিন