রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপির বড় ভুল উদারতা: ড.আব্দুল মঈন খান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ দেয়া। শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বুঝতে পারেনি যে, জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপি মধ্যপন্থী দল, যারা চরমপন্থার পথ বেছে নেয়নি।

তিনি আরও বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লবের চেতনা। যেসব মানুষ আন্দোলন-সংগ্রাম করে প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে লড়াই করে, তারাই পরবর্তীতে শাসক হিসেবে আবির্ভূত হয় এবং আবার তাদের বিরুদ্ধেই কথা ওঠে। বিপ্লবী ব্যক্তিরা পরবর্তীতে শাসক হয়ে উঠবে, এমন কোনো গ্যারান্টি নেই।

বিএনপির সিনিয়র এই নেতা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান এবং বলেন, সংসদে যুক্তিযুক্ত বিরোধী দল না থাকলে গণতন্ত্র বিপন্ন হয়। তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র নতুন করে উদয় হয়েছে, এটাকে অস্তমিত হতে দেবার অধিকার আমাদের নেই।”

মতামত দিন