১২ দলীয় জোটে যোগ দিল ইউনাইটেড লিবারেল পার্টি।
নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি) ১২ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার উপস্থিত ছিলেন। ইউএলপিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জোট আরও সুসংগঠিত ও বিস্তৃত হচ্ছে। ইউনাইটেড লিবারেল পার্টির যুক্ত হওয়া আমাদের জন্য ইতিবাচক।”
জোট নেতাদের অংশগ্রহণে আগামী শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে নিশ্চিত করেন হায়দার।
এই বৈঠকে আসন্ন রাজনৈতিক কৌশল, আন্দোলনের রূপরেখা এবং সরকারবিরোধী জোটের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ইউএলপি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে এবং নতুন দল হিসেবে দ্রুত বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে।
মতামত দিন