বিএনপির বিজয় র্যালি আগামীকাল, ঘোষণা এলো বর্ষপূর্তিতে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয়ের দিন হিসেবে যে ঐতিহাসিক মুহূর্ত রচিত হয়েছিল, তার বার্ষিকী উদযাপনেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ২টায় বিজয় র্যালি শুরু হবে। এ র্যালিতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
বিএনপি নেতারা ঢাকাবাসী এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন