রাজনীতি
ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমিরকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে  গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায়  তিনি তাকে দেখতে যান।


সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। জামায়াত আমিরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নাহিদ ইসলাম তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন