ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার থাকবে না: হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
হাবিব বলেন, “ছাত্ররা আজ বিপথে গেছে। তারা বিএনপিকে চাঁদাবাজ বললেও দেশের সবচেয়ে বড় লুটপাট করেছে জামায়াতে ইসলামী। এমনকি এনসিপিও এখন চাঁদাবাজিতে লিপ্ত।”
তিনি অভিযোগ করেন, “সারাদেশে এনসিপির পদযাত্রার পেছনে সরকারের টাকা খরচ হচ্ছে। একদিন এসব খরচের জবাবদিহি করতে হবে।” এনসিপি-সংশ্লিষ্ট ছাত্রদের হাতে অতিরিক্ত অর্থ ও বিলাসবহুল গাড়ির বিষয়েও তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন তিনি।
হাবিবুর রহমান আরও বলেন, “স্বাধীনতাবিরোধী রাজাকারেরা এখন জাতিকে বিভ্রান্ত করছে— সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে তাদের অপপ্রচারে দেশজুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
আলোচনায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির কটূক্তি ও স্লোগান প্রত্যাহারের আহ্বান জানান এনসিপি নেতাকর্মীদের প্রতি।
মতামত দিন