রাজনীতি
ছবি: সংগৃহীত

‘সংস্কারের কথা বলা হলেও শেখ হাসিনার বিচার হয়নি’: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বহু সংস্কারের কথা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার এখনও দৃশ্যমান নয়।

বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে অনুষ্ঠিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “শেখ হাসিনা এখন বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “ক্ষমতা ধরে রাখতেই শেখ হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছেন। আজও অনেক হতাহত পরিবার রাষ্ট্রের কোনো সহায়তা পায়নি।”

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার আহ্বান জানান এবং এসব ঘটনায় সরকারের ‘নৈতিক দায়’ রয়েছে বলেও মন্তব্য করেন।

মতামত দিন