রাজনীতি
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের আগেই নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: মিন্টু।

নিজেস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তার দাবি, একটি সুষ্ঠু নির্বাচন হলে তাতে বিএনপির বিজয় নিশ্চিত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল বলেন, “লন্ডনে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে যৌথ বিবৃতি এসেছে, তাতে বিএনপি আস্থা রাখছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের অবস্থার বিবেচনায় নির্বাচন ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মতামত দিন