জাতীয় পার্টির ২০২৪ সালের আয় ২ কোটি ৬৪ লাখ টাকা।
রিপোর্ট অনুযায়ী, গত বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা। একই সময় দলের তহবিলে স্থিতি রয়েছে ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা। আয় মূলত আসে মনোনয়ন ফরম বিক্রি, সদস্যদের চাঁদা ও প্রকাশনা বিক্রি থেকে। ব্যয় হয় প্রচারণা, অফিস কর্মচারীদের বেতনসহ অন্যান্য খাতে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগের বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নিয়ম ভঙ্গ করলে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকি থাকে।
বর্তমানে নির্বাচন কমিশনে মোট ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা অডিট রিপোর্ট দিতে পারেনি।
মতামত দিন