রাজনীতি
ছবি: সংগৃহীত

ভাসানীর অবদান ছাড়া শেখ মুজিবের উত্থান সম্ভব ছিল না: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক নাহিদ  ইসলাম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

তিনি বলেন, মওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক নেতাদের যথাযথ মর্যাদা দেয়া হয়নি।

শেরে বাংলা ফজলুল হক ও ভাসানীর অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অসম্ভব ছিল। 

অথচ শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্থানের পেছনেও ভাসানীর অবদান ছিল—এ সত্য উপেক্ষিত।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব। আসামেও বাঙালি মুসলিম কৃষকদের অধিকার আদায়ে তার সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তিনি প্রথম রাজনীতিক যিনি পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তৃণমূল জনগণের অধিকার আদায়ে নিবেদিত ছিলেন।

তিনি বলেন, ‘মওলানা ভাসানী কৃষক, শ্রমিক ও গণমানুষের জন্য লড়াই করেছেন। তার আদর্শকে ধারণ করেই আমরা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথ এগিয়ে নিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং দলের সংগ্রাম ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতামত দিন