রাজনীতি
ছবি: সংগৃহীত

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই: আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাইয়ে সংঘটিত ‘গণহত্যা’ নিয়ে সরকারের অবস্থান ও মনোভাব নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সংবিধান ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল। তার মতে, জুলাই মাসে সংঘটিত হত্যাযজ্ঞের জন্য প্রধানমন্ত্রীর কোনো অনুশোচনা নেই, বরং এখনো তিনি প্রতিশোধপরায়ণ মানসিকতা ধারণ করছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় আয়োজিত এক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি বলেন, “নৃশংসতা এমন মাত্রায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এমনকি ১৯৭১ সালের দখলদার বাহিনীও অনেক ক্ষেত্রে এতটা পৈশাচিক আচরণ করেনি।”

তিনি বলেন, “আহত মানুষদের দ্বিতীয়বার গুলি করা হয়েছে, মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে—এগুলো শুধু সহিংসতা নয়, বরং অপরাধের সীমা ছাড়িয়ে গেছে। অথচ শাসকগোষ্ঠীর মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং প্রতিশোধ আর রোষের ভাষাই এখনো শোনা যায়।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামের কাজের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, “এই বিচার প্রক্রিয়া থেমে যাবে না। যারা এই বর্বরতার সঙ্গে জড়িত, তাদের মুখোশ একে একে উন্মোচন হবে। তাজুল ইসলাম রাত জেগে যারা নির্যাতিত হয়েছেন, তাদের জন্য ন্যায়ের প্রমাণ খুঁজছেন—এই নিষ্ঠা এক কথায় অসামান্য।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “আমরা এমন একটি বিচার কাঠামো রেখে যাব, যা কোনো দলীয় পরিবর্তনেই বিলীন হবে না। এই বর্বরতার বিচার হবেই।”

মতামত দিন