অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে ১৪ দলীয় রাজনৈতিক মতবিনিময়।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বিভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক ধারা প্রতিনিধিত্বকারী নেতারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা মাজেদ আতহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইউসুফ আশরাফ।
এছাড়া এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন এবং এনডিএম-এর ববি হাজ্জাজও আলোচনায় অংশ নেন। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মঞ্জুরুল ইসলাম আফেন্দীও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব শুনে বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য পথ খোঁজার উদ্যোগ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন