রাজনীতি
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে এনসিপি।

দলটি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের এই হামলার জন্য দায়ী করেছে।

সূত্র জানায়, গোলাপগঞ্জে কর্মসূচি সেরে ফেরার পথে গাড়িবহরে হামলা হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

মতামত দিন