ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চামড়া শিল্পে 'জিরো ওয়েস্ট' ও আন্তর্জাতিক মান নিশ্চিতের তাগিদ বাণিজ্যমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের চামড়া শিল্পকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সরকার। রোববার চামড়া শিল্প টাস্কফোর্সের নবম সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাভারের বর্জ্য পরিশোধনাগার আধুনিক করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।

পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারে পৌঁছানো পর্যন্ত পুরো শৃঙ্খলটাকে একছাতার নিচে আনার কথা বললেন তিনি। ঈদের পরই এ নিয়ে বাস্তব পদক্ষেপ শুরু হবে।

সভায় আরও উঠে আসে, পশুর চর্বিকেও কাজে লাগানো যায় — সাবান ও শিল্প রাসায়নিকের কাঁচামাল হিসেবে। একটুও নষ্ট না করে সব ব্যবহারের এই 'জিরো ওয়েস্ট' ভাবনাকে সামনে রেখেই এগোতে চায় সরকার। ঠিকমতো এগোলে রপ্তানি আয় ও কর্মসংস্থান — দুটোতেই সুফল মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন