যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে তিন কার্গো এলএনজি আমদানি করবে সরকার।
সরকার তিনটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে। এই চুক্তির মোট খরচ ধরা হয়েছে প্রায় ২,৬৫৪ কোটি ৫৪ লাখ টাকা।
গত বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রথম কার্গো এলএনজি যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২০২৬ সালের ৫–৬ এপ্রিল আমদানি করা হবে। এটির জন্য ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা, যেখানে প্রতি এমএমবিটিইউ দাম নির্ধারণ করা হয়েছে ২১.৫৮ মার্কিন ডলার।
দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে আগামী ৯–১০ এপ্রিল এবং ১২–১৩ এপ্রিল আরও দুইটি কার্গো আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা, প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার।
একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানি করার অনুমোদনও নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন