চেন্নাই থেকে দেশে ফিরল অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ।
লিভারজনিত জটিলতায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে। গত শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাত ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে, যাতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। লিভার–সংক্রান্ত জটিলতা বাড়তে থাকায় প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় তাকে।
চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৫ মে রাতে তিনি মারা যান।

মতামত দিন