জামিন পেলেন ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হিরো আলম।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক হিরো আলম বুধবার (১১ মার্চ) জামিন পেয়েছেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। আজ আমি জামিন পেয়েছি।’
মামলার এজাহারে বলা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে হিরো আলম একাধিকবার ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া, তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর কথাও উল্লেখ করা হয়েছে।
মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে। আদালত এ বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা গত ১৯ ফেব্রুয়ারি কার্যকর হয়।
হিরো আলম আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি এলাকায় যাচ্ছি। রাতের মধ্যে ফিরব। মামলা ভুয়া। নির্বাচনের পর আদালতে যাব। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও ভোট দিতে যাব, কারণ ভোট আমার নাগরিক অধিকার।’
মতামত দিন