পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে ‘গড অব ক্যাওস’ গ্রহাণু, বিজ্ঞানীদের জন্য বিরল সুযোগ।
আগামী ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে ‘অ্যাপোফিস’ নামের একটি বিশাল গ্রহাণু, যা প্রাচীন মিশরীয় পুরাণের বিশৃঙ্খলার দেবতার নামে পরিচিত।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছ দিয়ে—প্রায় ২০ হাজার মাইল দূরত্বে—চলে যাবে।
তবে মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এত কাছ দিয়ে অতিক্রম করলেও এটি পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি তৈরি করবে না। দীর্ঘ পর্যবেক্ষণের ভিত্তিতে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, অন্তত আগামী এক শতাব্দী এই গ্রহাণু থেকে কোনো বিপদের আশঙ্কা নেই।
তবুও এটিকে “সম্ভাব্য ঝুঁকিপূর্ণ” তালিকায় রাখা হয়েছে কেবল এর আকার ও কক্ষপথের বৈশিষ্ট্যের কারণে।
মহাকাশ গবেষকদের মতে, এই অতিক্রমণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক ঘটনা। এর মাধ্যমে গ্রহাণুর গঠন, গতি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য মহাজাগতিক বস্তুর বিষয়ে নতুন তথ্য পাওয়া যাবে।
আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের পূর্ব গোলার্ধের কিছু অঞ্চলে খালি চোখেও এটি দেখার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
মতামত দিন