জাতীয়
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলে টানা বৃষ্টির কারণে ফসলহানির বিষয়টি তুলে ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জানান। তিনি বলেন, কৃষকরা মাঠে ধান কাটার সময় চরম দুর্ভোগে পড়েছেন।

উত্তরে প্রধানমন্ত্রী জানান, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে আগেই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সহায়তা কার্যক্রম শুরু করতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস তাদের সহায়তা অব্যাহত থাকবে।

মতামত দিন