গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ২০ যাত্রী আহত।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। পথের মধ্যে মালেকের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত যাত্রীদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন