জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত জটিলতায় শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ২ জন শিশুর মৃত্যু হামে নিশ্চিতভাবে হয়েছে। বাকি ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, তবে তাদের ক্ষেত্রে চূড়ান্তভাবে রোগটি নিশ্চিত হওয়া যায়নি।

একই সময়সীমায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮১১ জন শিশু ভর্তি হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ৯২ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব তথ্য রেকর্ড করা হয়।

মতামত দিন