নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১।
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সাগর হোসেন (২৯)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে।
এ ঘটনায় গাড়িতে থাকা নোমান তরফদার নামে আরেক যাত্রী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ট্রাক ও প্রাইভেটকার জব্দ করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মতামত দিন