জাতীয়
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) বাংলাদেশে মুসলমানরা উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

নির্ধারিত পাঁচটি জামাতের সময়সূচি হলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট। প্রতিটি জামাতের জন্য পৃথক ইমাম দায়িত্ব পালন করবেন। প্রথম জামাতে সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ দায়িত্বে থাকবেন। বিকল্প ইমাম হিসেবে সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

মতামত দিন