ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও খোলা জায়গায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাতের আয়োজন রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়ও দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় আদায় করা হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি জানানো হয়েছে।

মতামত দিন